23 C
Dhaka
সোমবার, মার্চ ২, ২০২৬
Home গ্রাম বাংলা

গ্রাম বাংলা

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়ির চাপায় রাকিব (২৫) নামের এক ডাম্প ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত রাকিব উপজেলার খোঁজেখানি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাওনা-শ্রীপুর সড়কের ভাংনাহাটি নিউহোপ কারখানার সামনে এ ঘটনা ঘটে। এসময় পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়িটি স্থানীয়দের সহায়তায় আটক করে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানার...
মোঃ আবেদ আলী ॥ বীরগঞ্জে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রী প্রেমিকার অনশন চলছে, প্রেমিক বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। ঠাকুরগাঁও জেলা সদর বাবু পাড়ার বাসিন্দা চিন্তা হরেনের মেয়ে গড়েয়া ডিগ্রী কলেজের ছাত্রী পার্বতী রায় (১৮) জানান, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ের ডাক্তারপাড়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে প্রমোথ চন্দ্র রায়ের (২২)’র সাথে ২...
শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি...
গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের সাথে পাশের সাইটালিয়া বিদ্যারভিটা নামের একটি গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে খাসিডুবের একটি খাল। বর্তমান সরকার জনদুর্ভোগ লাগবে এই খালের উপর একটি ব্রিজ নির্মান করেছেন দেড় বছর হলো। কিন্তু ব্রিজের দুপাশে নেই কোন সংযোগ সড়ক (এপ্রোচ রোড)। আর এতেই ভোগান্তিতে পড়েছে দুই গ্রামের প্রায় দুই হাজার লোক।...
নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে। সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল...
গাজীপুরের শ্রীপুরে পৌরসভায় ইউনিলায়েন্স নিটওয়্যার পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (২৩ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে পৌরসভার দক্ষিন ভাংনাহাটি গ্রামের ওই কারখানার ভিতরে কয়েকশ শ্রমিক একত্র হয়ে বকেয়া বেতন পরিশোধের জন্য আন্দোলন করতে থাকে।খবর পেয়ে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে...
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাঙ্গাচোরা সংযোগ সড়কগুলোই এখন অন্যতম জনদুর্ভোগের কারণ। এটাই যেন গত কয়েক বছরের সাধারণের মানুষের নিয়তি। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি, দূর্নীতি, অবহেলা, নির্মাণ কাজে নি¤œমানের কাঁচামাল ব্যবহার, সঠিকভাবে নিয়মিত সংস্কার না হওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে সড়ক নির্মাণ, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের দীর্ঘসূত্রিতা, সড়কে শিল্পকারখানার ভারী যানবাহন চলাচল...
গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক কাঁচাফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ১লা মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে...
আব্দুল আওয়াল ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রাণীশংকৈল হরিপুরে ফরমালিন ছিটানো হচ্ছে লিচু বাগানগুলোতে। কিছু অসাধু লিচু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে অধিক মুনাফার লোভে দেদারসে এসব কারবার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। উপজেলার বিভিন্ন...
গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে বন্ধ রেল স্টেশন চালু ও ট্রেন স্টপেজের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবসী। শুক্রবার দুপুর ১২টায় ঢাকা ময়মনসিংহ রেল পথের ইজ্জতপুর রেল স্টেশেনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অংশ নেয়া স্থানীয় জালাল উদ্দিন জানান, রেল স্টেশনটি ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তিনটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল। বর্তমানে একটিরও...